বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

নান্দাইলে অভিনব যোগদান, কারণ দশার্নো নোটিশ

নান্দাইল (ময়মনসিংহ) নান্দাইল:
আপডেট সময়: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩, ৫:৩৯ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চর লক্ষিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (৪ঠা জানুয়ারি) নতুন সহকারী শিক্ষক বছির উদ্দিন আকন্দ যোগদান করেন। এসময় উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাদের প্রতিষ্ঠানে বই বিতরণ ও শ্রেনী কার্যক্রম বাদ দিয়ে প্রায় ২০/২৫জন শিক্ষক নিজেদের বিদ্যালয় রেখে যোগদান অনুষ্ঠানে যাওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিদের্শে নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী যোগদানকারী শিক্ষক বছির উদ্দিন আকন্দ’কে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছেন। উল্লেখ্য, বছির উদ্দিন রামজীবনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি গতকাল বুধবার নতুন কর্মস্থলে দলবল সহ যোগদান করেন। স্থানীয় অভিভাবকরা যোগদান অনুষ্ঠানে শ্রেনী কার্যক্রম ফাঁকি দিয়ে অংশ গ্রহনকারী সকল শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জোরদাবী জানিয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী কারণ দর্শানো নোটিশের বিষয়টি স্বীকার করে বলেন, ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসারের নিদের্শে শিক্ষক বছির উদ্দিন আকন্দকে নোটিশ প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে অনুষ্ঠানে যোগদানকৃত সকল শিক্ষকের বিরুদ্ধে নোটিশ প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর