বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ার জনপদে জেঁকে বসেছে তীব্র শীত ফুটপাতের দোকানগুলোতে বেড়েছে বিক্রি, ক্রেতা বিক্রেতা খুশি

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩, ৩:৩১ অপরাহ্ণ

উত্তরের হিমেল বাতাসে কুয়াশা বিহীন কনকনে তীব্র শীতে জেঁকে বসেছে আগৈলঝাড়ার জনপদ। গত মঙ্গলবার থেকে এই জনপদে জেঁকে বসছে শৈত্য প্রবাহ। তীব্র শীতের মধ্যে বুধবার ও বৃহস্পতিবার আকাশে সূর্য্যরে দেখা মেলেনি। আরও দুই-তিন দিন আবহাওয়া অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিস। মাঠে কৃষক বীজ রোপনের জন্য জমি প্রস্তুত করলেও শীতের কারণে শ্রমিকেরা বীজ ধান রোপন করতে পারছে না। শীতের কারণে ছিন্নমুল পরিবার ও খেটে খাওয়া দিনমজুরসহ নিম্নবিত্ত পরিবার সদস্যরা শীতের কবল থেকে রক্ষা পেতে ভীড় করছেন সড়কের পাশের গরম পোশাকের দোকানগুলোতে। শীতের কারণে লেপ-তোষক বানাতে মহাব্যস্ত সময় পার করছেন দোকানীরা।

গার্মেন্টস দোকান থেকে ফুটপাতের গরম পোশাকের দোকানগুলোতে এখন শীতের দাপটে বেচা কেনার ধুম পরেছে। সাজানো দোকানের চেয়ে ফুটপাতের দোকানগুলোতে গরম পোশাকের দাম তুলনামুলক কম হওয়ায় ফুটপাতের দোকানে পুরানো কাপড় কিনতে পেরে খুশি মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রমজীবি পরিবারের লোকজন। বেচা বিক্রির কারণে সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা শহরের দোকান খুলে বসছেন ব্যবসায়িরা। বিভিন্ন হাট বাজারেও পুরোনো শীতবস্ত্র বেচাকেনার বাজার বেশ জমে উঠেছে। বড় দোকানের চেয়ে অপেক্ষাকৃত কম মূল্যে

গৈলা বাজারের ভাই ভাই বেডিং ষ্টোরের মালিক জালাল খলিফা জানান, শীতের মৌসুম শুরুর কারণে লেপ-তোষক তৈরী ও বিক্রি আগের চেয়ে বেড়েছে অনেক। বিভিন্ন এলাকার বাজারগুলোতে লেপ-তোষক তৈরিকারকদের ব্যস্ততা আগের তুলনায় অনেক বেশী দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর