বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে বিআইডব্লিউটিএ’র শীতবস্ত্র বিতরণ

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৬:১৭ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে নৌযান শ্রমিক ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে নওয়াপাড়া নদীবন্দর টার্মিনাল ভবনে এ কম্বল বিতরণ করা হয়। নওয়াপাড়া নদীবন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, নদীবন্দর টার্মিনাল ভবনের কর্মকর্তা-কর্মচারী ও নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর