বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

ই-পেপার

সাপাহারে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৫:৪৬ অপরাহ্ণ
smart

 নওগাঁর সাপাহারে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
 বুধবার বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের  ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাপাহার উপজেলা ছাত্রলীগ ও সাপাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যৌথ আয়োজনে সকাল সাড়ে ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,কেক কেটা, পরে বিকেল ৪ টায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, উপজেলা আওয়ামী লীগের আব্দুল ছালেক মাস্টার, সোলায়মান আলী লিটন, উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইস্ফাত জেরিন মিনা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সমাপন, সাবেক ছাত্রলীগ সভাপতি নাঈম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রাসেল রানা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক বনি ইসরাইল, যুগ্ন আহবায়ক মাহাফিজুর রহমান সহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, সরকারি কলেজ ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর