বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

ই-পেপার

বরিশালে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৪:৪২ অপরাহ্ণ

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছিলো। এর আগে নগরীর সোহেল চত্বরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালির উদ্বোধণ করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মহানগর ছাত্রলীগের সভাপতি রইজ আহম্মেদ মান্নার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।

এরপূর্বে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর রাতের প্রথম প্রহরে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের মুর‌্যালে পূস্পার্ঘ অর্পন করা হয়। পরে ছাত্রলীগ নেতৃবৃন্দরা নগরীর মুসলিম গোরস্তানে শহীদ জননী মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের কবর জিয়ারত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর