বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

ই-পেপার

গৌরনদীতে খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৬:০২ অপরাহ্ণ

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় সরকারি খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন যাবত বাটাজোর বন্দরের ব্যবসায়ী সরোয়ার হোসেন বন্দর সংলগ্ন বাটাজোর-সরিকল খালের একাংশ দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছে। স্থানীয়রা খাল দখলে বাঁধা দিলেও নির্মাণ কাজ বন্ধ না করে বরং শ্রমিকের সংখ্যা বাড়িয়ে দিয়ে কাজ চালিয়ে আসছে সরোয়ার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর