বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

ই-পেপার

নির্বাচনে জয়-পরায়জয় থাকবে:ঠাকুরগাঁওয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

আবু তালেব,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৭:৩৬ অপরাহ্ণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেন, সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএসের বাসায় নাকি জঙ্গিরা অবস্থান করেছিলেন৷ সে কারনে তাকে আটক করা হয়েছে। এ ছাড়াও জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলমান রয়েছে। আমাদের পুলিশ যেখানে যাকে সন্দেহ করছেন তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আকচার লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারির শুভ দ্বারোদঘাটন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷
রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে নৌকার প্রার্থী হেরে যাওয়ার প্রশ্নে মন্ত্রী বলেন, নির্বাচনে জয়-পরায়জয় থাকবে। আর রংপুরে এরশাদ সাহেবের বাড়ি হওয়ায় সেখানে জাতীয় পার্টির অবস্থান শক্ত হওয়াটাই স্বাভাবিক।
পরে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা গ্যালারী স্থাপনের জন্য ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কে ধন্যবাদ জ্ঞাপন করেন৷
এসময় রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ডিইআইজি আব্দুল আলীম, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর নির্বাহী পরিচালক শহীদ উজ জামান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর