বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরের মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৬:১৯ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে  “বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ, পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ও অবিভাবক সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।
আজ(২৮ ডিসেম্বর বৃহস্পতিবার) বেলা ১১ টার সময় জাঁকজমকপূর্ণ সমাবেশে সহকারী শিক্ষক জনাব খায়রুল ইসলাম নয়নের সঞ্চালনায়, জনাব আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি জনাব, নজরুল ইসলাম মল্লিক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা বজায় রাখতে হবে, সমাজে মাদকের প্রভাব বিস্তার করছে, অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যেন শিক্ষার্থীরা জড়িয়ে না পড়ে। স্মার্টফোন থেকে বিরত ধাকার প্রতি জোর তাগিদ দিয়েছেন। তিনি বলেন লেখা পড়া শিক্ষা করে মানুষের মত মানুষ হতে হবে। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠান প্রধান ফেরদৌস জাহান, সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব, মোঃ মফিজুর রহমান দপ্তরী, বক্তব্য রাখেন ৫ং শ্রীধরপুর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মোঃ রওশন আলী মোড়ল, আরো বক্তব্য রাখেন  ইউনিয়নের সেচ্ছাসেক লীগের সাধারণ সম্পাদক  মোঃ আরিফুজ্জামান, উপজেলার কৃষক লীগের সাবেক সাং গাঠনিক সম্পাদক রবিউল ইসলাম (জুয়েল), ডাক্তার মতিয়ার রহমান , নাজমুল হক(প্রঃশিক্ষক)সহ আরো গণ্যমান্ন ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে  বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, সম্মানিত অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিদ্যালয়ের পক্ষ থেকে  পরিক্ষায় ভালো ফলের জন্য শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।  এছাড়া বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাবু বলায় স্যারের স্বরণে তার পরিবারের পক্ষ থেকে,প্রত্যেক ক্লাসের প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীকে এক হাজার করে টাকা পুুরুষ্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর