বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় বাড়ছে নিউমোনিয়া রোগী, ২দিনে ১৩জন ভর্তি

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৬:১৭ অপরাহ্ণ

শীত জনিত আবহাওয়া পরিবর্তনের কারণ বরিশালের আগৈলঝাড়া হাসপাতালে প্রদিদিনই বেড়ে চলেছে নিউমোনিয়া রোগীর সংখ্যা। একারণে প্রতিদিনই আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউডডোরে প্রতিদিন ১৫ থেকে ২০জন ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী চিকিৎসা নিচ্ছে। গত ৫৮ঘন্টায় অন্তত ১৩জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।

হাসপাতাল ষুত্রে জানা গেছে, বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন রাজিহার গ্রামের সাত মাস বয়সী তোহা, সেরাল গ্রামের ১৭দিন বয়সী তাফসির, উত্তর শিহিপাশা গ্রামের ১৩ মাস বয়সী আনহা, অশোকসেন গ্রামের আড়াই বছরের ফাহিমা, সেরাল গ্রামের পাঁচ মাসের তাওহিদ, একই এলাকার পাঁচ মাস বয়সী ইমতিয়াজ, পূর্বসুজনকাঠি গ্রামের পাঁচ বছরের তাবাছুম, নাঠৈ গ্রামের তিন বছরের নাবিল সরদার, গৈলা গ্রামের বিশ মাস বয়সী আহাদ, পয়সারহাট গ্রামের তিন দিনের বেবী আফরিন, বারপাইকা গ্রামের এগারো মাস বয়সী দোলা, মধ্য শিহিপিশা গ্রামের তিন বছরের আনিকা ও বাগধা গ্রামের দেড় মাসের বায়েজীদসহ ১৩জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, হঠাৎ করে শীত পরা এবং আবহাওয়া পরিবর্তন জনিত কারনে শিশুদের নিউমোনিয়া রোগ দেখা দিয়েছে। অন্য সময়ের চেয়ে বর্তমানে রোগীর সংখ্যা একটু বেশী। তবে শিশুদের জন্য সবচেয়ে বেশী দরকার সচেতনতা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমান ঔষধ থাকার কারনে রোগীর সেবার মান বৃদ্ধি পেয়েছে এবং রোগীরা দ্রুত সুস্থ্যতা লাভ করেছে। পরিবর্তনের কারনে এই রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে জানান চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর