মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইলে যুব আত্নকর্মীদের নিয়ে নব সংগঠনের যাত্রা শুরু

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৬:১২ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে প্রশিক্ষিত যুব আত্মকর্মীদের নিয়ে “”ভেটেরিনারি প্রাথমিক পল্লী চিকিৎসক যুব সোসাইটি “”নামক একটি যুব সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।২৯ ডিসেম্বর বৃহস্পতিবার এ   সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। জানা যায় উপজেলার ১৩ টি  ইউনিয়ন ও ১টি পৌরসভার শিক্ষিত অবহেলিত  বেকার যুবকেরা  যুব উন্নয়ন অধিদপ্তর  ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে  প্রশিক্ষণ গ্রহণ করে  প্রাথমিক  প্রাণী চিকিৎসা ও কৃত্রিম  প্রজনন পেশার সাথে যুক্ত রয়েছে। প্রায় দুই  শতাধিক প্রশিক্ষিত যুবক  উপজেলার বিভিন্ন প্রান্তে দিনে রাতে  প্রাণী সম্পদের সেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি তারা সরকারি চাকরি’র পিছনে না ছুটে  নিজেদের আত্নকর্মী হিসেবে গড়ে তুলেছে।
উপজেলা সদরে সাত জন বিশিষ্ট ভেটেরিনারি ঔষধ বিক্রিতা এই সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।তারা এই সংগঠন প্রতিষ্ঠায় সার্বিক দিক নির্দেশনা ও পরামর্শক হিসেবে কাজ করছেন বলে জানা যায়। তাদের মধ্যে  প্রবীণ উপদেষ্টা মিজাজ উদ্দিন খান জানান, সময়ের সাথে  পাল্লা দিয়ে দেশের দুধ ও মাংসের চাহিদা পূরণে  ডেইরি ও ফেটেনিং সেক্টর দ্রুত এগিয়ে চলছে। এই সেক্টরের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ের প্রশিক্ষিত কর্মীরা দিনে রাতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন।তাদেরকে একটি ছাতার নিচে নিয়ে আসাই মূলত এ সংগঠনের মূল উদ্দেশ্য ।
 বৃহস্পতিবার নান্দাইল পৌরসদরের নতুন বাজারস্থ একটি রিসোর্স সেন্টারে এ  সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।  অনুষ্ঠানে   নব-গঠিত এ সংগঠন পরিচালনার জন্য তিন বছর মিয়াদি ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করেন উপদেষ্টা পরিষদ। এতে সভাপতি নির্বাচিত হন মোঃ আবু হানিফ সরকার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন নাঈমুল গণি ভূঞা পলাশ।
নব-নির্বাচিত সভাপতি ও সম্পাদক বলেন,আমরা যাতে সততা দক্ষতার সাথে দায়িত্ব করতে পারি এজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই। আমরা এ সংগঠনের মাধ্যমে  একে অপরের সাথে প্রযুক্তি দক্ষতা বিনিময় সহ যে কোন সমস্যা, সংকট সমাধানে একতাবদ্ধ থাকব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর