মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইল উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির  ৭৬তম সভা অনুষ্ঠিত

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৭:১৭ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৭৬তম সভা বুধবার (২৮ ডিসেম্বর) হাসপাতাল সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাননীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন সভাপতিত্ব করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মামুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় হাসপাতালের সেবার মান উন্নয়ন, শূন্যপদ পূরন, নান্দাইল খাসী মহালে পুরাতন হাসপাতালের জায়গা উদ্ধার, কমিউনিটি কিনিকে সেবার মান উন্নয়ন সহ বহুবিধ বিষয়ে আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজী সহ কমিটির অন্যান্য সদস্যগন। সভায় নান্দাইল হাসপাতালের দেওয়াল টপকে বেআইনিভাবে যাতায়াত বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা সহ হাসপাতালের আশেপাশের বাসভবন থেকে হাসপাতালের মাঠে ময়লা ফেলা বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর