বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রুহিয়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওয়াপাড়া পৌরসভার তথ্যসেবা কেন্দ্রের আড়ালে সিন্ডিকেট পাবনায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর মামলা চৌহালী উমারপুরবাসীর দাবি পূরণে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বিএসসি আটঘরিয়ায় এস,এস,সি,দাখিল, ভোকেশনাল, A+ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত ৯০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দৌলতপুরে চরমাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লোকমান হোসেন স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

রুদ্র অয়ন’র কবিতা – একাকীত্ব 

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৪ অপরাহ্ন

কেমন করে যেন
খুব একা হয়ে গেলাম।
কত শত
বাড়িয়ে দেওয়া হাতগুলি
এখন আর একটিও নেই,
আশে-পাশে তেমন কেউ নেই ;
কেউ হাত বাড়িয়ে বলেনা
এসো বন্ধু হই।
বিশ্বাস ভঙ্গের মাঝেই
হয়তো অনেকে সুখ খুঁজে পায়
তাই চারপাশে বিশ্বাস ভঙ্গের
গল্পটাই বেশি।
মনের মাঝে
বিশ্বাস ভঙ্গের গল্পটা
খুব গেঁথে গেছে!
তাই আর কাউকে বিশ্বাস করে
মনের কোণে বসাতে
বড্ড ভয় হয়।
একা একা
একাকীত্বের মাঝে
সুখ খুঁজে ফিরি।
চন্দ্র রাতে চন্দ্রগ্রস্ত হয়ে
একা একা ডুব দেই,
একটা রাতজাগা পাখি
তার গল্প বলে যায় একাকীত্বের।
আমি বুঝি একাকীত্বের
সঙ্গী হয়ে গেলাম।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর