বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

কৃষিবিদ মুহাম্মদ রেজাউল মনির রঞ্জু’র পিএইচডি ডিগ্রি অর্জন

সাইফুল ইসলাম, মধুপুর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১ আগস্ট, ২০২২, ১:৪০ অপরাহ্ন

টাঙ্গাইলের মধুপুরের কাইতকাই গ্রামের কৃতি সন্তান, কাইতকাই সরকার বাড়ি নিবাসী কৃষিবিদ মুহাম্মদ রেজাউল মনির রঞ্জু পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর কৃষিতত্ত্ব বিভাগ হতে কৃতিত্বের সাথে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয়বস্তু হলোঃ Integrated Nitrogen Management for Enhancing the Yield and Quality of Aromatic rice.

ড. রঞ্জু বর্তমানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর সিনিয়র সাইন্টিফিক অফিসার পদে কর্মরত আছেন। দেশে-বিদেশে তার প্রকাশিত গবেষণামূলক প্রবন্ধ সংখ্যা ২২টি। সকলেই এই ধান বিজ্ঞানীর জন্য দোয়া করবেন তিনি যেন নতুন নতুন ধানের  জাত আবিস্কারের মাধ্যমে মধুপুর তথা সারা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তার বাবা মুহাম্মদ শাহজাহান মিয়া মধুপুর কলেজে সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট অফিসার পদে কর্মরত থেকে অবসরে আছেন। তার মাতা মোছাঃ রেজিয়া বেগম গৃহিণী। রঞ্জুর একজন বড় বোন আছে। রেজাউল মনির রঞ্জু বিবাহিত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। তার জীবন সঙ্গী কৃষিবিদ তানজিয়া আকতার পলি সিনিয়র অফিসার পদে জনতা ব্যাংক লিমিটেডে কর্মরত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর