সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

বড্ড ভয় – খলিল মাহমুদ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৬ জুলাই, ২০২০, ৮:৫৭ অপরাহ্ণ

যা ভাবি তার উল্টো হয়
কেমন করে করব জয়।

হচ্ছে শুধু জীবনের ক্ষয়
এখন যে হয় বড্ড ভয়।

সমাজ আজ উল্টো দিকে
মানুষ মরছে ধুকে ধুকে।

মুখে তবুও শুকনো হাসি
পেট যদিও থাকছে বাসি।

বন্ধু বান্ধব আত্মীয় স্বজন
দেখছে মজা লুকিয়ে ক’জন।

কাজের ফাঁকে হচ্ছে দেখা
চোখেমুখে দুঃখের রেখা।

ভাবছিনা নাতো গভীর ভাবে
দিনগুলো তাদের কেমনে যাবে।

স্পর্শকাতর অনেক বিষয় নিয়ে
না ভেবে চলছি ফাঁকি দিয়ে।

এমনি ভাবে চলছে সমাজ
লোক দেখানো করছে কাজ।

নিজের ধান্দায় ব্যস্ত সবাই
সকাল দুপুর মুরগী জবাই।

আনন্দের যেন ধুম পড়েছে
ধান্দাবাজরা লাইন ধরেছে।

খাবে তারা সুযোগ পেলে
পুরোপুরি দেশটাকে গিলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর