শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রামিসা হত্যাকাণ্ডের প্রকাশ্যে বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে ইসলামী যুব আন্দোলন কুতুবপুর ইউনিয়নের মানববন্ধন নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন নাগরপুরে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন দুই আইন বিশেষজ্ঞ আটঘরিয়ায় পশুর হাটে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপি সভাপতির বহিষ্কারের দাবিতে মানববন্ধন নাগরপুর শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আনোয়ার, সাধারন সম্পাদক আরশেদ রাণীনগরে বজ্রপাতে তিনজনের মৃত্যু ঝালকাঠি শহরের খালের সীমানা পিলার নির্ধারণ করেছে জেলা প্রশাসন

আমার আমি – কবি শাহনেওয়াজ আল আজাদ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১ জুলাই, ২০২০, ১২:১৮ অপরাহ্ন

আমি সূর্য ওঠা ভোর,
আমি নিস্তব্ধ প্রান্তর।
আমি শিশুর মুখের হাসি,
আমি কবিতা ভালোবাসি।

আমি জানালা খোলা বাতাস,
আমি রাতের দীর্ঘশ্বাস।
আমি স্বপ্ন ভরা চোখ,
আমি চাহনী অপলক।

আমি মঙ্গল, আমি শনি,
আমি কয়লা ভরা খনি।
আমি কর্মঠ দুই হাত,
আমি অনাহারির মুখে ভাত।

আমি জব্দ হওয়া স্বর্ণ,
আমি রংহীন বিবর্ণ।
আমি বিভীষিকাময় রাত্র,
আমি স্কুল পালানো ছাত্র।

আমি অচল হৃদ-স্পন্দন,
আমি ঘুমের মাঝে ক্রন্দন।
আমি ঘুর পিয়াসু যাত্রী,
আমি অনিচ্ছুক বিয়ের পাত্রী।

আমি রাগ, আমি ভয়,
আমি খুনি নির্দয়।
আমি সুনিপুন তীক্ষ্ণ তরবারী,
আমি মালিকহীন ঘরবাড়ি।

আমি পথ দিশা ভোলা রাস্তা,
আমি অমূল্য, আমি সস্তা।

আমি আমার, আমি পরের
আমি শিশুসুলভ অন্তরের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর