সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

ভালোবাসার সুখ দুঃখ – রুদ্র অয়ন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ণ

তুমি এসো প্রেয়সীতমা,
এক চিলতে মেঘের ভেলায়
এক প্রহরের মিষ্টি ভালোবাসায়।
জলে ভেজা রিমঝিম বৃষ্টি ধারায়।
উদাসী বিকেলে
কিম্বা গোধূলির প্রার্থনায়।

ঘুম ঘুম চেতনায়,
আবেশে জড়ানো
অবসরের আলসেমি অলসতায়।

দিনান্তে অস্তাচল
মুদে আসে কোটরাগত ধূসর চোখে
এসো তুমি কোনও এক ফাঁকে।

এসো কোনও এক
রোদ ঝলমলে বিকেলে
অথবা শ্রাবণ দিনের ভোরে।

তুমি এসে ভালোবেসে
হয় আলো ঝলমলে হাসি দিও
অথবা দু’নয়নে দিও শ্রাবণের ঢল।

তোমার বুকে মাথা রেখে
খুঁজে নিতে দিও এক রাজ্যের সুখ।
নয়তো দু’চোখে শ্রাবণ দিও
শ্রাবণে প্লাবনে একাকী বিরহে
ভেসে যাবো কোনও অজানায়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর