সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

‘ঠিকানা’ এইচ. মোরশেদ (রতন)

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২০, ১০:০০ অপরাহ্ণ

“আমার আমার করলাম যত
কিছুই নহে আমার,
দুনিয়াটা মিথ্যা মরীচিকা
সাধ্য নাই কারো থাকার।

অযথাই সময় নষ্ট
মাথা নষ্ট আমার,
আস্তে আস্তে ফুরালো সময়
গোলামী করলাম টাকার।

নামাজ, রোজা, হজ্ব যাকাতের
হলাম তাবেদার,
সমাজের তালে চললাম আমি
খোঁজ নিলাম না কালেমা’র।

সুদ, ঘুষ আমি সবই খেলাম
দান করি লোক দেখাবার,
ইমান আমল সব হারালাম
পারবনা হতে খেয়া পারাপার।

লোক দেখানো বন্দেগী মোর
ঝুঁলিতে নাই কিছু,
স্রষ্টার সান্নিধ্য পেলাম না আমি
হায় হুতাশ ছাড়লোনা পিছু।

বেঁচে থাকতে সঠিক পথের
যদি না করি সন্ধান,
মরনের পরে অবশ্যই আমার
যেতে হবে জাহান্নাম।

সৃষ্টির সেরা জীব মানুষ আমি
করিনি সেরা কাজ,
জীবনের চাহিদা মেটাতে গিয়ে
বিসর্জন দিয়েছি সকল লাজ।

নামাজ আমায় করেনি ভালো
ফিরতে পারিনি মন্দ কাজ হতে,
সারা মাসের রোজা রেখে
পারিনি নিজেকে শোধরাতে।

হিংসা-বিদ্বেষ, লোভ, কাম, মোহ
বাহাদুরী করি ক্ষমতার,
নিজেকে বিসর্জন দিয়ে
হতে পারিনি আমি সাধারণ জনতার।

নিজ সংসারের চাহিদা মেটাতে
কারি কারি টাকা চাই,
সমাজ সংসার ঠিক রাখতে
ভালো কাজ আমি কিছুই করিনাই।

ভালো কাজ আমি কি করব
সাধ্য কি মোর আছে,
ভাল কাজ আমার শিখতে হবে
যুগের মুজাদ্দেদের কাছে।

সঠিক পথের সঠিক খবর
পেতেই যদি চান,
পুরোপুরি ঢুকতে হবে ইসলাম ধর্মে
সঠিক পথ নির্দেশ দেবে কোরআন।

কিছু কিছু মান্য করব
বয়ান করব যা না আছে জানা,
সাবধানতা অবলম্বন না করলে
জাহান্নাম হবে আমার ঠিকানা।।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর