শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত নান্দাইলে নারী ভোটারদের মাঝে ফুলকপির জোয়ার চৌহালীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক অভয়নগরে ভুল আল্ট্রাসনো রিপোর্টে নবজাতকের প্রাণ গেল নান্দাইলে মৌলভী বাড়ী মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালপুরে ধানের শীষের পক্ষে বাস মালিক সমিতির নির্বাচনী প্রচারণা ধানের শীষে ভোট দেওয়ার আহবান, বিএনপির নেতৃত্বেই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করাযাবে হয়েছে-আটঘরিয়ায় হাবিব  এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল

আগৈলঝাড়ায় বিজয় দিবসে এক সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ৩:৪৫ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় এক সন্তানের জননী গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধুর লাশ ময়না তদন্তর জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বিজয় দিবসের দিন সকালে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের কামাল সেরনিয়াবাতের মেয়ে রিয়া মনি (২২) পারিবারিক কলহের কারনে ঘরের মধ্যে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে. রিয়ার এর পূর্বে চারটি বিয়ে ছিল। বিয়ে ও ছাড়া নিয়ে মায়ের সাথে রিয়ার ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরেই রিয়া আত্মহত্যা করেছে।

রিয়ার বাবা কামাল সেরনিয়াবাত জানান, আমার মেয়ের সাথে পাশ্ববর্তী গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে সবুজ হাওলাদারের সাথে গত পাঁচ বছর পূর্বে বিয়ে হয়। তাদের সংসারে তিন বছরের একটি মেয়ে রয়েছে। স্বামী সবুজের নির্যাতনের কারনে গত দুই বছর যাবৎ রিয়া আমাদের বাড়িতে বসবাস করে আসছিলো। স্বামীর সাথে যোগাযোগ না থাকা এবং পারিবারিক কলহের কারনে রিয়া গলায় ফাঁস দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু বিশ্বাস জানান, গলায় ফাঁস দেয়া এক নারীকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম আরও জানান, গলায় ফাঁস দেয়া ওই গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। ময়নাতদন্তের জন্য রিয়ার লাশ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর