শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত নান্দাইলে নারী ভোটারদের মাঝে ফুলকপির জোয়ার চৌহালীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক অভয়নগরে ভুল আল্ট্রাসনো রিপোর্টে নবজাতকের প্রাণ গেল নান্দাইলে মৌলভী বাড়ী মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালপুরে ধানের শীষের পক্ষে বাস মালিক সমিতির নির্বাচনী প্রচারণা ধানের শীষে ভোট দেওয়ার আহবান, বিএনপির নেতৃত্বেই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করাযাবে হয়েছে-আটঘরিয়ায় হাবিব  এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল

আগৈলঝাড়ায় বিজয় দিবসে ১৬শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ২:৩০ অপরাহ্ণ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে মহান বিজয় দিবসে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১৬জন শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তি যোদ্ধা পরিবারদের সংবর্ধণা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত বৃহস্পতিবার সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগের মহিমায় উজ্জল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপিতত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, সহকারী কমিশনার (ভুমি) মেহের নিগার তনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।###

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর