শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত নান্দাইলে নারী ভোটারদের মাঝে ফুলকপির জোয়ার চৌহালীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক অভয়নগরে ভুল আল্ট্রাসনো রিপোর্টে নবজাতকের প্রাণ গেল নান্দাইলে মৌলভী বাড়ী মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালপুরে ধানের শীষের পক্ষে বাস মালিক সমিতির নির্বাচনী প্রচারণা ধানের শীষে ভোট দেওয়ার আহবান, বিএনপির নেতৃত্বেই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করাযাবে হয়েছে-আটঘরিয়ায় হাবিব  এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল

দীর্ঘদিন ধরে বড় উৎসব বড়দিন পালন করলেও এবার হতাশায় রয়েছি-মিষ্টি দাস

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৯:৩৮ অপরাহ্ণ

এসে গেল ক্রিশ্চান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উত্‍সব বড়দিন, বড়দিন ঘিরে অপরুপ সাজে সেজেছে গোটা বিশ্ব। কোথাও কোথাও রয়েছে এলইডি লাইট ও আলোকসজ্জার ঝলমল বাতি। তবে এতেও খুশি নন আমাদের গ্রামের মানুষ, এবারের বড়দিনের আয়োজন আমরা হতাশ। গত বছরে সরকারি কোন অনুদান না পাওয়া যীশু খ্রিস্টের জন্মদিন ‘বড়দিন’ জাঁকজমকপূর্ণ ভাবে পালন করতে পারিনি । এবারও সরকারী কোন অনুদান না পেলে কোন মতেই পালন করতে পারবো না বড় উৎসবের বড়দিন। কথাগুলো বলছিলেন, হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও রোমান কাথলিক মুক্তিদাতা যীশু খ্রীষ্ঠের মন্দির এর সভাপতি মিষ্টি দাস।

প্রভু যীশু খ্রিষ্ঠের জন্ম তীথি(বড়দিন) পালনে আমরা মহেন্দ্রগাঁও রোমান কাথলিক মুক্তিদাতা যীশু খ্রীষ্ঠের মন্দির এর পক্ষ থেকে মিষ্টি দাস বলেন,  আমাদের এই দীর্ঘদিন যাবৎ ধরে খ্রীষ্ঠীয় ধর্ম উৎসব পালন করে আসতেছি, প্রতিবছর এই মন্দিরের নামে সরকারি অনুদান পেয়ে থাকলেও গত বছর এই মন্দিরের নামে বরাদ্দের কোন টাকা পাইনি। এবারও যদি কোন অনদান না পাই তবে আমরা গ্রামবাসী কিভাবে বড় উৎসব বড়দিন পালন করবো। তাই আমরা  হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক এর নিকট আমাদের আকুল আবেদন জানিয়ে আমাদের মন্দিরের উন্নয়ন করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও আর্থিক সহযোগিতা চেয়ে প্রার্থনা করছি। উপজেলার ঐ ইউনিয়নের  চেয়ারম্যান শাহাজাহান সরকার বলেন,আমার জানামতে মহেন্দ্রগাঁও গ্রামে খ্রীষ্ঠান ধর্মালম্বীদের একটি মন্দির রয়েছে এবং গ্রামবাসী উক্ত মন্দিরে বড়দিন সহ নানান ধর্মীয় উৎসব পালন করে আসছে, তাই এই মন্দির কে আর্থিক সহযোগিতা করার জন্য উপজেলা ও জেলার সুদৃষ্টি কামনা করছি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর