শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত নান্দাইলে নারী ভোটারদের মাঝে ফুলকপির জোয়ার চৌহালীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক অভয়নগরে ভুল আল্ট্রাসনো রিপোর্টে নবজাতকের প্রাণ গেল নান্দাইলে মৌলভী বাড়ী মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালপুরে ধানের শীষের পক্ষে বাস মালিক সমিতির নির্বাচনী প্রচারণা ধানের শীষে ভোট দেওয়ার আহবান, বিএনপির নেতৃত্বেই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করাযাবে হয়েছে-আটঘরিয়ায় হাবিব  এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল

কারাবন্দীদের মাঝে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৫:০২ অপরাহ্ণ

জেলায় প্রথমবারের মতো কেন্দ্রীয় কারাগারে কারা নিবাসীদের মাঝে কোভিড-১৯ প্রতিরোধ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় ও কেন্দ্রীয় কারাগারের আয়োজনে বরিশাল কেন্দ্রীয় কারাগারে এ কার্যক্রমের উদ্বোধণ করেন জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার। এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে কারাবন্দীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমী আক্তার।

একইদিন সকালে জেলার দশ উপজেলার মধ্যে গৌরনদী উপজেলায় সর্বপ্রথম স্কুল ও কলেজ পর্যায়ের ১২ থেকে ১৭ বছর বয়সের ছাত্র-ছাত্রীদের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে ফাইজারের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পৌর সদরের বেসরকারি এবি সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টারে টিকাদান কার্যক্রমের উদ্বোধণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। প্রথমদিনে ১৫’শ শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর