সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

বরিশালে স্বাস্থ্যবিধির মধ্যে এসএসসি পরীক্ষা শুরু

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ৫:৪২ অপরাহ্ন

সারাদেশের ন্যায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে রবিবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যথারীতি পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করেছে।
স্বাস্থ্যবিধি মেনে বিভাগের ১৭৮টি কেন্দ্রে ১ লাখ ১৫ হাজার ৭১ শিক্ষার্থী এবছর পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এরমধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৬৩টি কেন্দ্রে ৪০ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এবার তিন সাবজেক্টে পরীক্ষা হলেও অটো পাশের চেয়ে মেধার মূল্যায়ন হবে বলে জানিয়েছেন অভিভাবকরা।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে সকল আয়োজন করা হয়েছে। যদি কোনো শিক্ষার্থীর স্বাস্থ্য খারাপ দেখা যায় তার জন্য আইসোলেশন রুমের ব্যবস্থা করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর