বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন বিষয়ে সমাবেশ করেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন কোং। ৯ নভেম্বর (মঙ্গলবার ) বিকাল ৪ ঘটিকায় চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় নৌকার সর্মথনে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বান্দরবান জেলা পরিষদের সদস্য বাবু লক্ষীপদ দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বাথোয়াইচিং মার্মা, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন করিম, আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবু ছালেহ, সেলিম উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন- আপনারা আজিজনগর ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী জসিম উদ্দিন কে নয়, বাবু বীর বাহাদুর কে ভোট দিবেন। তিনি আজিজ নগরে বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।
জনসভায় প্রার্থী জসিম উদ্দিন বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমার মার্কা নৌকা। আমি বিগত ৫ বছর আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালন করার পূর্বে আপনারা ইউনিয়নের প্রতিটি এলাকা সম্পর্কে অবগত আছেন। ২০১৬ সালের পূর্বের আজিজনগর আর ২০২১ সালের বর্তমান আজিজনগর। আপনারা এলাকার সার্বিক চিত্র জানেন। আমার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে ইউনিয়নে উন্নয়ন করার জন্য নিরলসভাবে কাজ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুরের আন্তরিকতায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন চিত্র দিন দিন পাল্টে যাচ্ছে।
ইউনিয়নের ৬৫টি গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া সহ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা শতভাগ নিশ্চিত করা হয়েছে। নারীর ক্ষমতায়ন ও তাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য সেলাই মেশিন সহ বিভিন্ন প্রশিক্ষণ ও অনুদান প্রদান ও গরীবদেরকে ১০টাকা ন্যার্যমূল্যের চাল প্রদান করা হয়েছে ৫৪০ জনকে। ভিজিডি কর্মসূচীর মাধ্যমে ৩২০ জনকে।
ইউনিয়নের মসজিদ, ফোরকানিয়া মাদ্রাসা, হেফজখানা, মন্দির, গীর্জা, প্যাগোডা সহ সামাজিক ও ধর্মীয় উন্নয়নে অনুদান প্রদান করে সকলের সাথে আছি। পুরো ইউনিয়নকে বিদ্যুতায়নের আওতায় আনার জন্য কাজ করেছি,এলাকায় বিনামূল্যে সোলার লাইট বিতরণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে কম বেশি অনুদান করেছি। অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার জন্য ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। কমিউনিটি ক্লিনিক উন্নয়নের মাধ্যমে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতের পাশাপাশি কৃষি খাতের উন্নয়নে কৃষকদের কৃষি উপকরণ ও প্রণোদনা প্রদান করেছি। মহামারী পরিস্থিতিতে নিজ তহবিল, পরিষদ, জেলা পরিষদ, মন্ত্রী মহোদয় হতে ত্রাণ এনে রাতের আধারে মানুষের ঘরে ঘরে বিতরণ করেছি।
#চলনবিলের আলো / আপন