ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ৩টি দোকানে অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৯ নভেম্বর মঙ্গলবার বিকালে উপজেলা রুহিয়া বাজারের তাহের ফার্মেসীকে ৩ হাজার,আর স্কয়ার ফার্মেসীকে ১ হাজার ও শারমীন ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করেন। দোকানে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা,মেয়াদোত্তীর্ণ ওষুধ, মূল্য তালিকা না থাকা কারণে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান এ জরিমানা করেন।