শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ই-পেপার

মানবতার কল্যাণে চট্টগ্রাম মহানগরী জামায়াতের এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম উদ্বোধন

ডা.এম.এ.মান্নান ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ২:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান বলেন, আল্লাহর দাসত্ব ও মানুষের সেবাই জামায়াতে ইসলামীর রাজনীতির কেন্দ্রবিন্দু। জামায়াত কাজ করছে মানবতার কল্যাণ ও মুক্তির জন্য। তারই অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরী জামায়াতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ আজ এ্যাম্বুলেন্স সেবা চালু করেছে। ইনশাআল্লাহ এই সেবা দিনে দিনে আরও বিস্তৃতি লাভ করবে। চট্টগ্রাম মহানগরী জামায়াতের এ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মাদ শাহজাহানের সভাপতিত্বে এ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক এম এ আলম চৌধুরী, ডা. ছিদ্দিকুর রহমান, সাবেক কাউন্সিলর ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সাধারণ সম্পাদক এস.এম. লুৎফর রহমান, সমাজসেবক মুহাম্মদ ইলিয়াছ, সাবেক ছাত্রনেতা হামেদ হাসান এলাহী প্রমুখ।
মুহাম্মদ শাহজাহান আরও বলেন, জামায়াতে ইসলামী গণমুখী রাজনৈতিক দল। মানবতার কল্যাণ ও মুক্তির জন্যই জামায়াত কাজ করছে। সমাজসেবা জামায়াতের স্থায়ী কর্মসূচি। জামায়াতকর্মী মানেই সমাজের কর্মী। মানুষের উপকারের জন্য, সমাজকে পরিগঠনের জন্য জামায়াতের সর্বপর্যায়ের নেতাকর্মীকে এ ক্ষেত্রে উদ্যমী ও উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। সমাজসেবার কাজে যেমনি দুনিয়াবি উপকার আছে, তেমনি আছে আখিরাতের কল্যাণও। রাসূল সা. বলেছেন, যে মানুষের কষ্ট লাঘব করবে, কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তার কষ্ট লাঘব করবেন। সুতরাং আমাদের প্রত্যেককে সমাজকর্মী হিসেবে ভূমিকা পালন করতে হবে। জনগণের সুখে-দু:খে তাদের পাশে থাকতে হবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর