সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে ইউপি নির্বাচনে দ্বিতীয় বার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান সলপ হাই স্কুল মাঠে সোমবার বিকেল ৪টার সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজম আলীর সভাপতিতে ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচারনায় গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ এর সাধারর সম্পাদক বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। বাংলাদেশ আওয়ামী লীগ ও মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম মহোদয়ের দিক নির্দেশনা নিয়ে আরও বক্তব্য রাখেন সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, সহ-সভাপতি শরিফুল ইসলাম লিটন, আওয়ামী লীগ নেতা আলম খাঁন ও উপস্থাপনায় ছিলেন মাহবুব কবির স্বজল। আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এলাকার অসংখ্য নারী পুরুষের সমন্বয়ে অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয়।