শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

ই-পেপার

ডোমারে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত

এস.কে হিমেল, নীলফামারী প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ৭:৪৮ অপরাহ্ণ

নীলফামারীর ডোমারে আজ ৭ই নভেম্বর ডোমার বাজার জননী প্লাজায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক কার্যালয়ে বিকাল ৪ ঘটিকায় উপজেলা এবং পৌর বিএনপির  “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল এবং নবনির্বাচিত কাউন্সিলর ও জেলা মটরশ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছেন।

পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম কালু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শফিউল বারী বুলবুলের সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডোমার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ৩ নং ওয়ার্ডের সদ্য নির্বাচিত কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ৬ নং ওয়ার্ডের সদ্য নির্বাচিত কাউন্সিলর মোঃ মিজানুর রহমান তুলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আজিবুল ইসলাম, সদর ইউনিয়ন সভাপতি মোঃ গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন আলম শান্ত, সেচ্ছাসেবক দল ডোমার উপজেলার আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার, পৌর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব ও নীলফামারি জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যকরী সদস্যবআশিকুর রহমান আশিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রইসুল আলম, নীলফামারী জেলা ছাত্রদলের সহ সভাপতি রেজয়ানুল করিম সাজি, ডোমার উপজেলা তাতীদলের আহ্বায়ক সৈয়দ নুরনবী হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিব আল আকাশ, ছাত্রদল ডোমার সরকারি কলেজ এর যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম (কাজল) প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান চলাকালীন সময়ে ডোমার পৌর বিএনপির সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ রেজাউল করিম রাজু তার ডোমার বাজারস্থ বাসভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যু সংবাদে অনুষ্ঠান স্থগিত ঘোষনা করে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তার বাসায় যান এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর