ভারুয়াখালী ইউয়িন পরিষদ নির্বাচনে জমে উঠছে তিন হেভিওয়েট প্রার্থীর জমজমাট লড়াই। চলছে জোর প্রচার প্রচারণা। আগামী ১১ই নভেম্বার অনুষ্ঠিত হবে কক্সবাজার সদর এর চার ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই
নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন। অলিগলিতে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। স্ব স্ব প্রার্থীর পক্ষে মাইকিং, নাচ,পথসভা ও গানের মধ্য দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন দলের নেতা ও কর্মীরা। তবে সাধারণ ভোটাররা সুষ্ঠু নির্বাচন আশা করছেন।
গত ২৭অক্টোবর থেকে প্রচারণা শুরু হলেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শেষ পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকবে বলে এমনটি আশা করছেন সংশ্লিষ্টরা।
এটি পর্যটন নগরী কক্সবাজার সদর উপজেলা আওতাভুক্ত । এই উপজেলায় ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়ন নিয়ে সদর উপজেলা গঠিত তার মধ্যে একটি ইউনিয়ন ভারুয়াখালী । এই ইউনিয়ন মোট ভোটার সংখ্যা প্রায় ১৪ হাজার ।
এই নির্বাচনে চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বিতায় হেভিওয়েট তিনজন পদে আওয়ামী লীগ মনোনীত কামাল উদ্দিন(নৌকা), বিএনপি সমর্থিত প্রার্থী আমিনুল হক(মোটরসাইকেল), অপরজন জমাতের মনোনীত মুস্তফিজুর রহমান(চশমা)। তবে চেয়ারম্যান প্রার্থীরা শক্ত প্রতিদ্বন্দ্বী হওয়ায় কেউ কাউকে ছাড় দিচ্ছেননা। প্রার্থীরা নিজেদের শক্তি প্রদর্শন ও জনসমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
#চলনবিলের আলো / আপন