শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

ই-পেপার

গোপালপুরে প্রয়াত বড় ভাইয়ের দেখানো পথে জনসেবায় ছোট ভাই 

 মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ৭:১৯ অপরাহ্ণ

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের উত্তর বিলডগা গাদুখালী ব্রীজ হতে ২০১ গম্বুজ মসজিদে যাওয়ার রাস্তাটির গাদুখালী ব্রীজ সংলগ্ন খানাখন্দে ভরা কাঁচা রাস্তা নিজ অর্থায়নে সংস্কার করে দেন অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নুরুল ইসলাম নুরুর ছোট ভাই, গোপালপুর শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য মো. গোলাম মোস্তফা আঙ্গুর ‌।
রোববার (৭ই নভেম্বর) দুপুর ১২টায় উক্ত কাজের উদ্বোধন করেন তিনি ।  এছাড়া সন্ধ্যায় বাইশকাইল  গইজারপাড়ায় বিশাল উঠান বৈঠকে অংশ নেন ।
এসময় তার সাথে ছিলেন চার নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম, তিন নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ও আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম সহ স্থানীয় জনগণ ।
মো. গোলাম মোস্তফা আঙ্গুর বলেন, আমি আমার ভাইয়ের অসমাপ্ত কাজগুলো করে যেতে চাই, আমার ভাইয়ের স্বপ্ন পূরণের জন্য তার দেখানো পথে জনসেবা অব্যহত রাখবো । নিজ অর্থায়নে বিলডগার মানুষের ভোগান্তিরোধে, গাদুখালী ব্রীজ সংলগ্ন দুই গাড়ী ইটের খোয়া ও চার গাড়ি বালুমাটি ফেলে খানাখন্দ ঠিক করে দিচ্ছি।  আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী । 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর