মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

এমপি রমেশ চন্দ্র সেনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৭ অপরাহ্ণ

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি বিভিন্ন রোগে  আক্রান্ত হয়ে ভারতের  চেন্নাইয়ের একটি হাসপাতালে রোববার অস্ত্রোপচার করা হবে।
এ উপলক্ষে শনিবার (১১ সেপ্টেম্বর) বাদ এশা ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া কেন্দ্রীয় জামে মসজিদে এমপি রমেশ চন্দ্র সেনের রোগমুক্তি কামনায়  বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম আব্দুল মকসেত।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামে মসজিদের সাবেক সভাপতি মো: সাইফুল্লাহ,সাবেক সভাপতি আলহাজ্জ তাহেরুল ইসলাম,আহবায়ক আলহাজ্জ শহিদুল ইসলাম যুগ্ম আহবায়ক  বদরুল ইসলাম বিপ্লব,সাবেক কোষাধ্যক্ষ ,গোলাম রব্বানী সহ অনেকে।
দোয়া মাহফিলে অত্র মসজিদে এমপি মহোদয়ের মাধ্যমে সরকারি এককালীন ৫ লক্ষ টাকা অনুদান মন্জুরী এবং এসি স্থাপনে তার সহযোগিতার কথা স্বীকার করে রুহিয়া উপজেলা ঘোষনা না হওয়া পর্যন্ত তার দীর্ঘায়ু কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর