সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে জামায়াত নেতার বাড়ির সামনে আতঙ্ক: গভীর রাতে ককটেল নিক্ষেপ

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে গভীর রাতে ককটেল সদৃশ একটি বস্তু নিক্ষেপের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পরদিন সকালে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাত আনুমানিক ১২টার দিকে শংকরপাশা গ্রামে হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। শব্দটি শুনে স্থানীয় জামায়াত নেতা রাফি উল্লাহ তার বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনের উঠানে একটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন।

সম্ভাব্য ঝুঁকি এড়াতে তিনি সেটি পানি ভর্তি একটি বালতির মধ্যে রেখে নিরাপদ স্থানে রাখেন। পরে বিষয়টি অভয়নগর থানা পুলিশকে অবহিত করা হয়।

সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে বিশেষ ব্যবস্থায় উদ্ধারকৃত বস্তুটি থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় শংকরপাশা গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। রাতের বেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের এমন তৎপরতায় সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

প্রশাসন সূত্র জানায়, প্রাথমিকভাবে উদ্ধারকৃত বস্তুটি খুবই ছোট পটকা জাতীয় কিছু হতে পারে। এটি মারাত্মক কোনো বিস্ফোরক নয় বলে ধারণা করা হচ্ছে এবং সম্ভবত এটি আগেই ফাটানো হয়েছিল। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর