মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

নওগাঁর নাহিদুজ্জামান রনি মানবিক বাংলাদেশ সোসাইটির কেন্দ্রীয়  সাংগঠনিক সম্পাদক মনোনীত

হাফিজুল হক সাপাহার নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৯ পূর্বাহ্ণ

নওগাঁ জেলার নাহিদুজ্জামান রনি কে মানবিক বাংলাদেশ সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
একজন স্বনামধন্য মানবিকবন্ধু মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি  আদম তমিজী হক এর নির্দেশে তাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি  আদম তমিজী হক, প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বিদ্যুৎ ও মানবিক বাংলাদেশ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারন    সম্পাদক সালেহ আহমেদ হৃদয় স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।
নাহিদুজ্জামান রনি মানবিক বাংলাদেশ সোসাইটির নওগাঁ জেলার সভাপতির দায়িত্বে আছেন। এছাড়া তিনি বাংলাদেশ ছাত্রলীগ নওগাঁ জেলা শাখার সাবেক  সহ সম্পাদক, নওগাঁ জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এবং আওয়ামী মটর শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন।
নাহিদুজ্জামান রনি এ প্রতিবেদককে জানান মানবিক বাংলাদেশ সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রিয় মানবিকবন্ধু আদম তমিজী হক সহ যারা এই মহান  দায়িত্ব দিয়েছেন তা সততার সঙ্গে পালন করবো ও সংগঠন আরও বেগবান করার লক্ষে কাজ করে যাবো। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর