মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

ভূঞাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

মুহাইমিনুল হ্নদয়, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩১ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর মিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ৩০ জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট মৃত্যুবরণ করায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদটি শূণ্য হয়। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর মিনি আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর