মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

ঝালকাঠিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৮ অপরাহ্ণ

অন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপানুষ্ঠানিক শিক্ষা বিভাগের পরিচালক সুবিমল চন্দ্র হালদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম ও প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত।
অনুষ্ঠানে সরকারি- বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর