মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

গোপালপুরে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ এর গণটিকা ২ ডোজ সম্পন্ন

মো. নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ৭:১৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রমের ২য় ডোজ সম্পন্ন ।(৭ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল নয়টায় উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০টি কেন্দ্রে, ২৪ টি বুথের মাধ্যমে ৪৮০০ জনকে, কোভিড-১৯ এর গণটিকা ২য় ডোজ টিকা সম্পন্ন করা হয়।
এসময় টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহি অফিসার মো.পারভেজ মল্লিক, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শামীম হোসেন চৌধুরী, জেলা ইপিআই সুপারেন্টেন ডা. মো. সোলায়মান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলিম আল রাজি, উপজেলা সমাজসেবা অফিসার মো. এখলাছ মিয়া, উপজেলা প্রকল্প  বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম, হেমনগর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার,  আলমনগর  ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মো. রকিব উদ্দিন আতিক, আলমনগর উন্নয়ন সংস্থার সভাপতি মেহেদী হাসান সুমন ও স্থানীয় গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা. আলিম আল রাজি জানান,  কোভিড-১৯ এর গণটিকা ২য় ডোজ ১০ টি টিকাদান কেন্দ্র সম্পন্ন করতে, প্রতেকটি টিকাদান কেন্দ্রে একজন করে মেডিকেল অফিসার উপস্থিতিতে টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর