মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

ভূঞাপুর হাসপাতালে প্রায় দুই যুগ পর সিজার

মুহাইমিনুল হ্নদয়, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ৪:৪৩ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ২১ বছর পর রবিবার (০৫ সেপ্টেম্বর) আবার নতুন সিজার শুরু হয়েছে। প্রথমদিনে ২টি সিজারের মাধ্যমে দুইটি শিশু পৃথিবীর আলো দেখলো। সিজারিয়ান দম্পত্তিরা হলেন- ভূঞাপুর উপজেলার পূর্ব ভূঞাপুরের আসাদুজ্জামানের স্ত্রী হ্যাপি (২৫), ঘাটাইল উপজেলার যেীগিহাটি গ্রামের মোস্তফার স্ত্রী তাহমিনা (২০)। নানা জটিলতার কারণে প্রায় দুই যুগ এই হাসপাতালে সিজারসহ সব ধরণের অপারেশন কার্যক্রম বন্ধ ছিল। সিজার ২টি সম্পূর্ণ করেন ডা: মোছা. সালমা জাহান, তাকে সহযোগিতা করেন শিশু বিশেষজ্ঞ ডা: খন্দকার সাঈদ হোসেন, এ্যানেসথেসিয়া ডা: মো. আজিজুল হক, আর.এমও ডা: এনামুল হক ও ডা: নিশাদ সাইদা। এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এ.এফ.এম সাহাবুদ্দিন ও. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মহী উদ্দিন প্রমুখ। সিজারিয়ান দম্পত্তিরা সন্তোষ প্রকাশ করে বলেন- ভূঞাপুর হাসপাতালে সিজার করায় অর্থ ও সময় অপচয় হয়নি। মা ও বাচ্চা সুস্থ্য আছে। আমরা খুশি হয়েছি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর