দেশের বৃহত্তম শ্রমিক সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন গাইবান্ধা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস পলাশবাড়ী – সাদুল্লাপুর (৪৯৪) শ্রমিক ইউনিয়নের নির্বাচিত তিন বারের সফল সাধারণ সম্পাদক পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
৩ এপ্রিল শনিবার সকাল ১০টায় ঢাকা মহানগর কাজী বশির মিলনায়তন ( নাট্যমন্ঞ্চ)-এ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ৬ষ্ঠ জাতীয় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফেডারেশন জাতীয় কমিটির সর্বসম্মতিক্রমে তাকে সহ- সভাপতি পদে নির্বাচিত করা হয়।
১৫ জুলাই শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়।
এদিকে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবকে সহ-সভাপতি নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মোটর শ্রমিক ইউনিয়ন ও পলাশবাড়ী পৌরবাসী।
#চলনবিলের আলো / আপন