মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

ই-পেপার

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত

এম ইদ্রিস আলী স্টাফ রিপোর্টার
আপডেট সময়: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১, ৯:৩২ অপরাহ্ণ

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের অভিষেক ৪ সেপ্টেম্বর ২০২১, (শনিবার) শহরের তুফান কনভেনশন সেন্টার এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নূর ইসলাম, বিশেষ অতিথি সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহম্মদ আলী সুজন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদিকা শামীমা পারভীন রত্না, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম খান বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জি.এম নূর ইসলাম বলেন, সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়ন অবহেলিত, নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে এটাই আমি মনে করি পাশাপাশি সাংবাদিকদের কোন রকম অন্যায় বা মিথ্যার সঙ্গে আপোষ করা যাবে না, সাদা কে সাদা বলে প্রকাশ করা তথা সদা সর্বদা সত্য প্রকাশ করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জি.এম মোশাররফ হোসেন, মো. আশরাফুজ্জামান মুকুল, মো. মোশাররফ হোসেন, শেখ আহসানুর রহমান রাজীব, শাহ নেওয়াজ মাহমুদ রনি, মো. ইদ্রিস আলী, মো. জাকির হোসেন মিঠু প্রমুখ। সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি কাজী নাসির উদ্দীন, মো. মনিরুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক জি.এম মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ মাহমুদ (রনি), সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান (মুকুল), সহ-সাংগঠনিক সম্পাদক, মীর আবু বক্কর, অর্থ সম্পাদক, শেখ হাসান গফুর, দফতর সম্পাদক, মো. ইদ্রিস আলী, সহ দফতর সম্পাদক মো. ইলিয়াস হোসেন, প্রচার সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, আইন বিষয়ক সম্পাদক, এড. এ বি এম সেলিম, স্বাস্থ্য ও শিক্ষা সম্পাদক, মো. রাকিবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মো. শরিফুল ইসলাম (জুয়েল), নির্বাহী সদস্য যথাক্রমে, জি.এম শফিউল্লাহ, জি.এম ওমর ফারুক, মো. মাসুদুজ্জামান সুমন, মো. রিয়াজুল ইসলাম, মো. মোশাররফ হোসেন, শেখ আহসানুর রহমান রাজীব, মো. তারিকুল ইসলাম, মো. জাকির হোসেন মিঠু, শাহ্ আলম, এস.এম হাসান আলী বাচ্চু, মো. আব্দুল মতিন, মো. আব্দুল হাকিম, মো. ফকরুল ইসলাম (রিপন), মো. ইয়াছিন মোড়ল, মো. মাহাবুবুর রহমান, জি.এম বাবলুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মো. মনিরুজ্জামান তুহিন। সংগঠনের সাধারণ সম্পাদক জি. এম মোশাররফ হোসেন সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষপর্বে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশিন এর শিল্পী মো. আশরাফুজ্জামান মুকুল।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর