মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে মাদক ব্যবসায়ীদের আত্মসমার্পণ

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১, ১:৫৭ অপরাহ্ণ

অভয়নগর উপজেলার পৌর ৪ নং ওয়ার্ড বউ বাজারে বিট পুলিশ অফিসে এক ঝাকঝমক অনুষ্ঠানের মাধ্যমে, মাদক ব্যবসায়ীরা আত্মসমার্পণ করেছে।

আজ বুধবার সন্ধ্য ৭ টার সময় শুরু হয় আত্মসমার্পণ অনুষ্ঠান এস আই শাহআলমের সভাপতিত্বে প্রধান অতিথি, ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হাসান তার বক্তব্য, বলেন মাদক মুক্ত সমাজ গড়ায় আমার লক্ষ্য, যারা মাদক বিক্রয় ও সেবন করে তারা সমাজে বিষাক্ত তাদের সামাজিক ভাবে প্রতিহত করুন আজ থেকে ওয়াদা করুন মাদক আর বিক্রয় বা সেবন করবোনা, এসময় মাদক ব্যবসায়ী সেবন কারী ৬ জন আত্মসমার্পণ করে প্রধান অতিথির হাত থেকে ফুলের শুভেচ্ছা গ্রহন করে আত্মসমার্পণ করে।

আত্মাসমার্পণ ব্যক্তিরা হলো, মহাসিন মোল্লার ছেলে, মোঃ শাজু মোল্লা (২৮), মৃত নুরইসলামের ছেলে, মোহাম্মদ আলী (২৬),ও ওহিদুল,(৩২) খালেকের ছেলে, শান্টু,(৩৫) খোকনের ছেলে, মাছুম,(৩৩) এবং মাসুদ এর স্রী, রেকসোনা বেগম,(২৫), এরা সবাই স্থানীয় ড্রাভারপাড়া গ্রামের, মাদক ব্যবসায়ী নামে পরিচিত।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার নওয়াপাড়া,প্রেসক্লাবের, ভারপ্রাপ্ত সভাপতি, নজরুল ইসলাম মল্লিক, ৪ নং ওয়ার্ড কাউন্সিল, জিয়াউদ্দিন পলাশ, সমাজ সেবক, আব্দুল ছালাম শেখ, দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক, মোঃ মফিজুর রহমানসহ, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর