মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ই-পেপার

সাভার আমিনবাজার ২০ শয্যা ডেডিকেটেড হাসপাতালে প্রথম ডেঙ্গু রোগীর চিকিৎসা শুরু

নাসরিন আক্তার নদী স্টাফ রিপোটার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১, ৩:০২ অপরাহ্ণ

ঢাকার সাভার আমিনবাজার ২০ শয্যা ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে প্রথম ডেঙ্গু পজিটিভ ভর্তি রোগীর চিকিৎসা শুরু হলো। বুধবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।
এব্যাপারে তিনি জানান, আজ (বুধবার) আমিনবাজার ২০ শয্যা ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে প্রথম ডেঙ্গু পজিটিভ রোগীর সেবা শুরু হয়েছে। মেডিসিন কনসালটেন্ট ডা.শান্তুনু কুমার সাহার তত্বাবধানে আমাদের সাভার এবং আমিন বাজার এর ‘ডেডিকেটেড টিম’ এই সেবা প্রদান করছেন।
ডা. হুদা আরও জানান, আমাদের উর্ধতন কর্তৃপক্ষ স্যারদের নির্দেশনা মোতাবেকই এখানে সেবা প্রদান কার্যক্রম চলছে। আমরা চেষ্টা করবো এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সেবা প্রদানের।
ডা. সায়েমুল হুদার বরাত দিয়ে আরও জানা যায়, গেলো আগষ্ট মাসে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৩৬ জনকে পরীক্ষার পর ১০ জন ডেঙ্গু পজিটিভ শনাক্ত হন। ইতোমধ্যে তারা সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। তবে আমিন বাজারে ১২ জনকে পরীক্ষার পর ১ জনের ডেঙ্গু ধরা পড়ে। আজ তারই চিকিৎসা সেবা শুরু হয়েছে।
প্রসঙ্গত, প্রথমে আমিন বাজার ২০ শয্যা হাসপাতালটির করোনা ডেডিকেটেড করার কথা থাকলেও, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় একে ডেঙ্গু বিশেষায়িত হাসপাতাল হিসেবে কার্যক্রম চালানোর জন্য নির্ধারণ করে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর