মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

আত্রাইয়ে বেকার যুবকের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ

জসিম উদ্দিন জনি, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ৭:০৯ অপরাহ্ণ

নওগাঁর আত্রাইয়ে বেকার যুবকের আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে মোবাইল সাভিসিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পুরাতন সভাকক্ষে এই প্রশিক্ষণ দেয়া হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় এবং উপজেলা পরিষদের আয়োজনে বাস্তবায়নকারী সংস্থা উপজেলা যুব উন্নয়ন অফিসের মাধ্যমে এর প্রশিক্ষণ পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান সহ আরও অনেকে।
এই প্রশিক্ষণ কর্মশালা  ৩১ আগষ্ট ২০২১  হতে ১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত চলবে। এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ২০ জনকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকরা তাদের কর্মসংস্থানের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর