মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

আত্রাইয়ে পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

জসিম উদ্দিন জনি, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ৪:৪৫ অপরাহ্ণ

পুলিশইজনতা,জনতাইপুলিশ’ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নওগাঁর আত্রাইয়ে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। (৩০ আগস্ট) সোমবার বিকেল ৫ টায় আত্রাই থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ কে এম মামুন খাঁন চিশতী।
অনুষ্ঠানে বক্তব্যকালে পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বরং বন্ধু। পুলিশকে সঠিক তথ্য দিয়ে আপনারা সহায়তা করেন। জনগণের সেবক হয়ে আপনাদের পাশে দাঁড়াবে পুলিশ। এছাড়াও তিনি স্বচ্ছতার মধ্য দিয়ে পুলিশ কনস্টেবল নিয়োগ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, আত্রাই থানা (তদন্ত) ওসি মোজাম্মেল হক কাজী, আত্রাই থানা ডিএসবি পুলিশ মোঃ ওয়াজেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান সহ জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক,ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর