মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

গৌরনদীতে শিক্ষার্থীদের উপকরণ বিতরণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ৪:৪১ অপরাহ্ণ

বরিশালের গৌরনদীতে ইউনিটি ফর ইকুয়ালিটি’র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে টরকী বন্দর মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিটি ফর ইকুয়ালিটি বাংলাদেশ চ্যাপ্টার মোহাম্মদ ফিরোজ শাহ সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান নেইল ত্রিভেদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা একাডেমী সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, টরকী বন্দর ভিক্টোরীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনছার উদ্দিন, সংগঠনের অর্থ সম্পাদক মসম আরিফ, সাংবাদিক খায়রুল ইসলাম। এ সময় ৪২ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রতিজনকে স্কুল ড্রেস, ৮টি বাঁধাই খাতা, ১২টি কলম ও কলম বক্স বিতরণ করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর