মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

ই-পেপার

পালরদী নদীর ভাঙ্গনে হুমকিতে দেড় কিলোমিটার এলাকা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৩০ আগস্ট, ২০২১, ৩:৫৩ অপরাহ্ণ

আড়িয়াল খাঁ’র শাখা পালরদী নদীর ভাঙ্গনে হুমকির মূখে পরেছে বরিশালের গৌরনদী পৌর এলাকার নদী পাড়ের দেড় কিলোমিটার এলাকা।
স্থানীয় বাসিন্দারা জানান, গৌরনদী পৌর এলাকার টিকাসার থেকে দিয়াশুর পর্যন্ত নদীর পাড়ে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস। গত কয়েক মাস যাবত নদীর অব্যাহত ভাঙ্গনের ফলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে গাছপালাসহ একাধিক স্থাপনা। নদী ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন নদী পাড়ের বাসিন্দারা।

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, ইতিমধ্যে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর