ঠাকুরগাঁয়ের হরিপুরে বিছানায় সাপের কামড়ে মানিকা খাতুন (২৩) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে । সে হরিপুর উপজেলার ৫নং সদর ইউনিয়নের খোলড়া গ্রমের জসিম উদ্দিনের স্ত্রী। ঘটনাটি ঘটেছে গত সোমবার গভীর রাতে খোলড়া গ্রামে মৃতের স্বামি জসিম উদ্দিনের বাড়িতে। মৃতের স্বামি জানায়, সোমবার সন্ধায় খাওয়া দাওয়া করে রাতে স্বামি স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে ঘরে বিছানায় শুয়েপরি । হঠাৎ রাত অনুমান তিনটার দিকে তার স্ত্রী অসুস্ত বোধ করলে বিছানা থেকে উঠে ঘরে বাতি জ্বালাই এসময় বিছানার কাপরের সাথে সাপ দেখতে পাই এবং সাপটিকে মেরে ফেলি । স্ত্রী কে চিকিৎসার জন্য হরিপুর হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করলে বাড়িতেই সে মারা যায়।
#চলনবিলের আলো / আপন