মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

ই-পেপার

ঝালকাঠিতে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
আপডেট সময়: সোমবার, ৩০ আগস্ট, ২০২১, ১১:২১ পূর্বাহ্ণ

মাছের পোনা অবমুক্তরণ,সফল মৎস খামারীদের সম্মাননা ক্রেস্ট বিতরন, আলোচনা সভা সহ  নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় মৎস সপ্তাহ শুরু হয়েছে।‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে মৎস সপ্তাহ উদ্বোধন করেন কেন্দ্রীয় ১৪ দলের প্রধান সমন্বায়ক ও মুখপাত্র ঝালকাঠি ২ আসনের মাননীয় সাংসদ সদস্য  জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু মহোদয়। এসময় তিনি বলেন, দেশের অর্থনীতির চাকা স্বচল এবং গ্রামীন অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস সম্পদ গুরুত্বগূর্পণ অবদান রাখছে। অসাধু মৎস শিকারীদের কারনে দিন দিন প্রাকৃতিক উৎসের দেশীয় মাছ হারিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন এ চাষে বেশি করে যুবসমাজকে সম্পৃক্ত করতে পারলে একদিকে তাদের আর্থ সামাজিক আবস্থার উন্নয়ন হবে অন্যদিকে দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে অন্যানদের  মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি পৌরসভার সফল মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার,জেলা আওয়ামীলীগ সহ সভাপতি এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,  জেলা মৎস কর্মকর্তা রিপর কান্তি ঘোষ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার,উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী প্রমুখ বক্তব্য রাখেন।পরে সফল মৎস খামারীদের মাঝে পুরস্কার বিতরণ ও উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর