মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

নান্দাইলে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ
আপডেট সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১, ৪:৩১ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালন উপলক্ষ্যে রোববার উপজেলা প্রশাসনিক সভা কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজিত মতবিনিময় সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফয়েজ উদ্দিন, আইসিটি প্রোগ্রামার মো. রকিবুল ইসলাম, প্রভাষক অরবিন্দ পাল অখিল, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, রমেশ কুমার পার্থ, শামছ-ই-তাবরীজ রায়হান, প্রভাষক আমিনুল হক বুলবুল, মুজুমদার প্রবাল প্রমুখ। এছাড়া মতবিনিময় সভায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে মৎস্য উৎপাদন ও চাষ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন ও উপস্থাপন করেন মৎস্য সম্প্রাসারণ কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার সানী। পরে মতবিনিময় সভায় শেষে উপজেলার ৩ জন সফল মৎস্য চাষীদের মাঝে সম্মাননা ক্র্যাস্ট প্রদান করা হয়। মতবিনিময় সভায় নান্দাইলের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা যোগদান করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর