মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় প্রজন্মের প্রাণ পুরুষ সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র জন্মদিন পালিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১, ৪:২৪ অপরাহ্ণ

সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। বরিশাল জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য, নতুন প্রজন্মের প্রাণ পুরুষ এই যুবরত্নর আজ শুভ জন্মদিন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক লীগের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ছোট নাতি সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র জন্ম দিনে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।
মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি ও শহীদ জননী সাহান আরা আবদুল্লাহ’র কনিষ্ঠ পুত্র, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও এফবিসিসিআইর অন্যতম পরিচালক, কেন্দ্রীয় কৃষক লীগের নেতা সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ’র ছোট ভাই আশিক আবদুল্লাহ’র ৩৯তম জন্মদিনে দলীয় কার্যালয়ে নেতা-কর্মী ও শুভাকাক্সিখদের হৃদয় নিংড়ানো ভালবাসা সিক্ত হলেন প্রাণ প্রিয় নেতা। ঢাকায় অবস্থান করা প্রিয় এই নেতার জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অগনিত শুভানুধ্যায়ী ও দলীয় নেতা কর্মীরা।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে রবিবার সকাল সাড়ে দশটায় শুভ জন্মদিন উপলক্ষে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ’র সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ফজলুল হক।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বিশেষ দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ অংগ সংগঠনের সভাপতি সম্পাদকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগন।
এদিকে ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাতের প্রতিষ্ঠিত ক্ষণস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র শুভ জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবকেরা বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক, লঞ্চঘাট, বরিশাল বিভাগীয় বেবী হোম (গৈলা), আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলার বিভিন্ন এতিমখানায় ২হাজার এতিম ও দুঃস্থদের মধ্যে খবার পরিবেশ করেছে। এছাড়াও দিনটি স্মরণীয় করে রাখতে গৈলা বেবী হোমে গাছের চাড়া রোপন করা হয়েছে।
অন্যদিকে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র জন্মদিন উপলক্ষে গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু পরিষদ কমপ্লেক্সে দিন ব্যাপি বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করেছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর