জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালন উপলক্ষে গৃহীত কর্মসূচির আলোকে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়।
শনিবার সকালে নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ হলরুমে মৎস্য দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক বৃন্দ।
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতদিন ব্যাপী নানা কর্মসূচি যথাযথ ভাবে পালন করা হবে বলে স্থানীয় মৎস্য কর্মকর্তা জানান।