১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রনকারী বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ঢোলারহাট ঈদগা মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে বাড়ি সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
এর আগে তাকে গার্ড অব অর্নার প্রদান করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি চৌকষ দল । এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল -মামুন, ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুবোধ চন্দ্র রায়, নরেন্দ্রনাথ সরকার সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে ১ সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলী মৃত্যু বরণ করেন (ইন্না—-রাজেউন)।
#চলনবিলের আলো / আপন